বিশ্ব মিতব্যয়িতা দিবস : মায়ের মাটির ব্যাংক থেকে সংসারের অর্থনীতি

ঢাকা পোষ্ট শোয়েব সাম্য সিদ্দিক প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৪

ছোটবেলায় প্রতিদিন সকালে একটা দৃশ্য দেখতাম। মা বাবার কাছে হাত পেতে সেদিনের সংসার খরচের টাকা নিতেন। বাবা গুনে গুনে দিতেন, মা আঁচলের খুঁটে বেঁধে নিতেন। বাজার, তরকারি, মসলা, আমাদের স্কুলের ছোটখাটো খরচ, সবই চলতো সেই টাকায়। কিন্তু সেই হিসাবের ফাঁকে মা এমন এক কাজ করতেন, যার তাৎপর্য তখন বুঝিনি।


বাজারের হিসাব মিলিয়ে যা সামান্য বাঁচত, কখনো দুই টাকা, কখনো পাঁচ, আবার কখনো কয়েকটা খুচরো পয়সা, সেটুকু তিনি চুপচাপ ঘরের তাকে রাখা মাটির ব্যাংকে ফেলে দিতেন। টুং করে একটা মৃদু শব্দ হতো। ওই শব্দটাই ছিল আমাদের সংসারের সবচেয়ে নিঃশব্দ ভরসা।


এভাবে দিন যেত, সপ্তাহ যেত। ব্যাংকটা একটু একটু করে ভারী হতো। তারপর নিয়ম করে প্রতি তিন মাস পরপর আসত সেই বিশেষ দিন। মা আমাদের সবাইকে ডেকে বসাতেন, মাটির ব্যাংকটা মেঝেতে ঠুকে ভেঙে ফেলতেন। চারদিকে ছড়িয়ে পড়ত তিন মাসের জমানো কয়েন আর ভাঁজ করা নোট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও