বদলে যাচ্ছে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ

যুগান্তর আনোয়ার হোসেইন মঞ্জু প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৬

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র্রের মধ্যমেয়াদি নির্বাচন বদলে দিতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার সমীকরণ। ডেমোক্রেটদের হাতে কংগ্রেসের নিম্নকক্ষ বা হাউজ অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে, তা প্রায় নিশ্চিত। সিনেটের নিয়ন্ত্রণও ডেমোক্রেটরা নিতে পারে, এমন সম্ভাবনা ট্রাম্প ও রিপাবলিকানদের চরম উদ্বেগের মধ্যে ফেলেছে।


মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। যদিও সিনেট আসনগুলোর ভৌগোলিক ও রাজনৈতিক হিসাব-নিকাশ ডেমোক্রেটদের জন্যও কঠিন; কিন্তু বিভিন্ন সংস্থার জরিপে স্পষ্ট, কংগ্রেশনাল আসনে ডেমোক্রেটরা রিপাবলিকানদের চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে আছে।


জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির পলিটিক্যাল ম্যানেজমেন্টের প্রফেসর টড বেল্টের মতে, ১৯৪৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে যতগুলো মধ্যমেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল হাউজ অব রিপ্রেজেন্টেটিভে গড়ে ২৬.৫টি আসন এবং সিনেটেও কিছু আসন হারিয়েছে। সব হিসাব-নিকাশ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকূলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও