অপরিকল্পিত নগরায়ণের কবলে দেশ

www.ajkerpatrika.com তানজিম হোসেন প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০২

একটি শহর কেবল উঁচু উঁচু ভবন, বিপণিবিতান কিংবা আলোকসজ্জায় সাজানো কিছু স্থাপনার সমষ্টি নয়। একটি আদর্শ শহর হলো মানুষের বসবাস, জীবিকা, চলাচল, বিনোদন এবং সুস্থভাবে বেঁচে থাকার সমন্বিত আয়োজন। সেখানে উন্নয়নের পাশাপাশি প্রকৃতিরও সহাবস্থান থাকা জরুরি। অথচ বাংলাদেশের নগরায়ণের ক্ষেত্রে সেটা সব সময় উপেক্ষিত। তাই দেশের প্রতিটি ছোট ও বড় শহর আজ অপরিকল্পিত নগরে পরিণত হয়েছে। ফলে হারিয়ে যাচ্ছে জলাধার, খেলার মাঠ, কৃষিজমি ও গাছগাছালি।


প্রশ্ন হলো, যে নগরায়ণ মানুষের জীবনকে সহজ করার কথা, সেই নগরায়ণই কেন মানুষের জীবনকে প্রতিনিয়ত কঠিন করে তুলছে?


অপরিকল্পিত নগরায়ণের সবচেয়ে দৃশ্যমান ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয়। ঢাকার জলাশয়, খাল, নিম্নাঞ্চল ও সবুজ অঞ্চল একের পর এক আবাসন ও অবকাঠামো নির্মাণের চাপে সংকুচিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) গবেষণার তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ঢাকা শহরের সবুজ এলাকা ও ফাঁকা জায়গার পরিমাণ ছিল ৫৩ দশমিক ১১ বর্গকিলোমিটার। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় মাত্র ২৯ দশমিক ৮৫ বর্গকিলোমিটারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও