হামাসও কি ফাতাহর ভুলগুলোর পুনরাবৃত্তি করতে যাচ্ছে
ইসরায়েলিরা যখন তাদের সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছে, ফিলিস্তিনিদের সামনে তখন কোনো ভোটের দেখাই নেই। আগামী ২৮ নভেম্বরের ফিলিস্তিনি আইনসভা নির্বাচন হতে পারত ২০০৬ সালের জানুয়ারির পর তাদের প্রথম নির্বাচন—যখন হামাস পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।
গত ১০ অক্টোবর, ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি অধ্যাদেশ জারি করে নির্বাচন স্থগিত করে ২০২৭ সালের সেপ্টেম্বরে পিছিয়ে দেন এবং তাঁর নির্বাচনের সময়কাল একই তারিখে নির্ধারণ করেন। পাঁচ বছরের মধ্যে এটি দ্বিতীয়বার ভোট স্থগিত করার ঘটনা।
এই একই নেতৃত্বই এখন ফিলিস্তিনি ঐক্যের শর্তাবলি নির্ধারণ করছে। জাতীয় পুনর্মিলনের মূল্য হিসেবে আব্বাস কর্তৃক নির্ধারিত সাতটি রাজনৈতিক শর্ত আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়ার জন্য হামাসের প্রতি দাবি জানিয়েছে ফাতাহ।
১৪ অক্টোবর কায়রোতে অনুষ্ঠিত আলোচনায় জিবরিল রাজুবের নেতৃত্বাধীন এবং সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শ্তাইয়েহসহ ফাতাহর একটি প্রতিনিধিদল জোর দিয়েছিল যে হামাসকে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) রাজনৈতিক কর্মসূচি ও চুক্তিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, যার মধ্যে ইসরায়েলের স্বীকৃতিও অন্তর্ভুক্ত রয়েছে।