শুভেন্দু ও মানিক সাহার জন্য আম পাঠালো বাংলাদেশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ২১:০৪

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। শুভেচ্ছা উপহার হিসেবে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম পাঠানো হয়েছে।


মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়।


জানা গেছে, কলকাতার উপহাইকমিশনের জন্য ১০০ কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০ কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। সব মিলিয়ে দুই রাজ্যের জন্য ১১০০ কেজি আম পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও