দেশের ১৮ রাষ্ট্রপতির ১০ জনই পারেননি মেয়াদ শেষ করতে
স্বাধীনতার পর থেকেই একের পর এক হত্যাকাণ্ড, সামরিক অভ্যুত্থান, সাংবিধানিক পরিবর্তন, আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক অস্থিরতায় বারবার সংকটে পড়েছে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ।
বাংলাদেশে এ পর্যন্ত ১৮ জন পূর্ণাঙ্গ, ভারপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে, তাদের মধ্যে ১০ জনের কার্যকাল সমাপ্তি হয়েছে আকস্মিকভাবে।
রাষ্ট্রপতি পদে থাকাকালে দুজন নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের কারণে পদত্যাগ করতে বাধ্য হন কিংবা বঙ্গভবন ছাড়তে হয় ৮ জনকে।
মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দেওয়া সেনা কর্মকর্তা জিয়াউর রহমান—দুজনই রাষ্ট্রপতি পদে থাকাকালে নিহত হন। দুজনকে গুলি করে হত্যা করে সামরিক বাহিনীর একটি অংশ।
সবশেষ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার পদত্যাগ করার মধ্য দিয়ে পূর্ণ মেয়াদ শেষ করতে না পারা রাষ্ট্রপতিদের তালিকায় যুক্ত হলেন।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে শপথ নিয়েছিল মুজিবনগর সরকার। তিনি পাকিস্তানের কারাগারে বন্দি থাকায় তার পরিবর্তে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ১২ জানুয়ারি বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে রাষ্ট্রপতি করা হয়। ১৯৭৩ সালের ১০ এপ্রিল তিনি পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ওই বছরের ডিসেম্বরে তিনি পদত্যাগ করে মন্ত্রী পদমর্যাদায় সরকারের বিশেষ দূত হিসেবে নিযুক্ত হন।
তার পদত্যাগের পর ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর স্পিকার মোহাম্মদউল্লাহ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পরের বছরের ২৭ জানুয়ারি তিনি পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং ১৯৭৫ সালের জানুয়ারিতে বাকশাল গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত মোহাম্মদউল্লাহ এ পদে বহাল ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রাষ্ট্রপতি
- দায়িত্ব পালন