You have reached your daily news limit

Please log in to continue


দেশে ফিরেছেন স্পিকার

থাইল্যান্ডে চিকিৎসা সংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি দেশে ফেরেন।

রাষ্ট্রপতির পদ থেকে আজ শুক্র বা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাকে তিনি পদত্যাগের কারণ হিসেবে দেখাতে পারেন। পদত্যাগের পর চিকিৎসার জন্য তিনি বিদেশে যাবেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এই খবরের মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া স্পিকার হাফিজ উদ্দিন সফর সংক্ষিপ্ত করে আজ দুপুরেই দেশে ফিরলেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকারকে সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়।

সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগ করার জন্য সম্প্রতি বিএনপির হাইকমান্ড থেকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন