কক্সবাজারে ট্রলার থেকে উদ্ধার ২৮ জন, সাত দিন সাগরে আটকে রাখার দাবি

বিডি নিউজ ২৪ লাবণী পয়েন্ট, কক্সবাজার প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১৬:০১

কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট সংলগ্ন সাগরে ট্রলার থেকে এক নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ।


উদ্ধার হওয়াদের দাবি, মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাদের ট্রলারে তুলে নেওয়া হয়েছিল; পরে সাত দিন ধরে মাঝ সাগরের আটকে রেখে মুক্তিপণ দাবি করে পাচারকারীরা।


এ সময় খাবার না দিয়ে নির্যাতন, মারধর এমনকি কয়েকজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।


শুক্রবার রাত ১১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টের কাছে ট্রলারটি আটকে গেলে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয় বলে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান।


সে সময় লাবণী পয়েন্টে থাকা রহিম উদ্দিন বলেন, শুক্রবার রাতে ট্রলারটি হঠাৎ সৈকতের দিকে এগিয়ে এসে লাবণী পয়েন্টের কাছে আটকে যায়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই ট্রলারে থাকা কয়েকজন লাফিয়ে নেমে বিভিন্ন দিকে পালিয়ে যান। পরে স্থানীয়রা এক নারী ও শিশুসহ ২৮ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।


উদ্ধার হওয়া ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, তাদের মালয়েশিয়া নেওয়ার কথা বলে ট্রলারে তোলা হয়েছিল। তবে কয়েকজন টেকনাফ এলাকা থেকে অস্ত্রের মুখে জোর করে ট্রলারে তুলে নেওয়া হয় বলেও দাবি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও