সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ১৮:৩৫
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাওয়ায় জাতীয় সংসদ ভবনে তাঁর জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর গাড়িবহরসহ প্রয়োজনীয় প্রটোকল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ জরুরি সংবাদ সম্মেলনের কথা নিশ্চিত করা হয়।
সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জুলাই (শুক্রবার) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী বিষয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।