You have reached your daily news limit

Please log in to continue


বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি, আইন কী বলে?

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন সরে দাঁড়ানোর পর তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ।

তবে পদত্যাগের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে এ ধরনের দাবি উড়িয়ে দিয়ে সংবিধানের ৫১ অনুচ্ছেদের কথা সামনে এনেছেন সাহাবুদ্দিন।

সংবিধানের ওই অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দুই ধরনের সুরক্ষা দেওয়া হয়েছে। প্রথমত, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে গিয়ে করা বা না করা কোনো কাজের জন্য তাকে আদালতে জবাবদিহি করতে হবে না।

দ্বিতীয়ত, রাষ্ট্রপতির কার্যভারকালে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা দায়ের বা চালু রাখা এবং তাকে গ্রেপ্তার বা কারাবাসের জন্য পরোয়ানা জারি করা যাবে না।

সাহাবুদ্দিন পদত্যাগ করায় কার্যভারকালীন দ্বিতীয় সুরক্ষা তার ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না। তবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে করা কাজের দায়মুক্তি পদত্যাগের পরও বহাল থাকে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান।

তার ব্যাখ্যা অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্বের অংশ নয়, এমন কোনো কাজ, দুর্নীতি কিংবা রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো ফৌজদারি অপরাধ এই দায়মুক্তির আওতায় পড়বে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন