আসামের বন্যার প্রভাবে ফুঁসে উঠেছে সিলেটের নদ-নদী

কালের কণ্ঠ সিলেট জেলা প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ১৫:৩৭

ভারতের আসামের বন্যা পরিস্থিতির কারণে ফের পাহাড়ি ঢল বেড়ে সিলেটের নদ-নদী ফুঁসে উঠতে শুরু করেছে। এরই মধ্যে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে।


জেলার বাকি ৯ পয়েন্টের ৪ পয়েন্টই নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। তবে সকাল ৬টার তুলনায় দুপুর ১২টার হিসাবে নদীগুলোর পানি অল্প কমেছে।


জেলার নদ-নদীসমূহের দৈনিক পানি সমতলের পরিমাপসংক্রান্ত পানি উন্নয়ন বোর্ড সিলেটের প্রতিবেদন বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে। এতে দেখা গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি আজ শুক্রবার সকাল ৬টায় বিপৎসীমার পয়েন্ট ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


আর কোনো পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও একেবারে কাছাকাছি অবস্থান করছে। যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে।


এর মধ্যে কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি সকাল ৬টায় বিপৎসীমার মাত্র পয়েন্ট ৪ সেন্টিমিটার ওপর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরে দুপুর ১২টায় সেটি আরো পয়েন্ট দুই কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও