গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেইলি স্টার গোপালগঞ্জ প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১৮:৫৯

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।


এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে নেতাকর্মীরা জড়ো হয়ে বাসস্ট্যান্ড অবরুদ্ধ করে রাখেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়।


গোপালগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিবলু আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশের গাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১টা ২৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও