দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২১:৫৬

দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “দুয়েকটি ঘটনার কারণে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যৌক্তিক নয়।”


মঙ্গলবার সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, “পতিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা তাদের সহযোগীদের সক্রিয় করার চেষ্টায় সীমান্তের ওপার থেকেও ইন্ধন দেওয়া হচ্ছে।”


ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি বলেন, এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) এলাকায় তিনজনের মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্য একজন পালিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের কারণে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না।


একইভাবে রাতে বা ভোরে চালক ও সহকারী না থাকা পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকেও সামগ্রিক রাজনৈতিক অস্থিতিশীলতার প্রমাণ হিসেবে দেখতে নারাজ তিনি।


মন্ত্রী বলেন, “সুতরাং এই দুয়েকটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এইটা আমার মনে হয় যৌক্তিক না।”


তার কথায়, এ ধরনের একটি কর্মসূচি মঙ্গলবারও ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মসূচির প্রচার দেখা গেলেও রাজপথে তার প্রতিফলন নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও