সব্যসাচী ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেক
দেশের ক্রীড়াঙ্গনে সব্যসাচী ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেক আলো-ছায়ার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন গত ২০ জুন ৮০ বছর বছর বয়সে। কিংবদন্তি এই ক্রীড়াবিদের বিদায়ের মাধ্যমে দেশের ক্রীড়া ইতিহাসের একটি বহুল আলোচিত এবং সুবর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।
ক্রীড়াঙ্গন হারিয়েছে এমন এক ব্যক্তিত্বকে, যিনি ছিলেন তাঁর ক্ষেত্রে বিভিন্নভাবে আলোচিত, গ্রহণযোগ্য এবং অসাধারণ একজন মানুষ। তিনি ক্রীড়াঙ্গনে যুগ যুগ ধরে আলোচিত, বিশ্লেষিত হয়েছেন ইতিবাচকভাবে। সৃষ্টি করতে সক্ষম হয়েছেন প্রতিধ্বনি। মানুষ সব সময় ভালোবেসে তাঁর সান্নিধ্য চেয়েছে, তাঁকে সম্মান করেছে—তিনি তাঁর মানবিক গুণাবলি, আন্তরিকতা এবং অমায়িক ব্যবহারের মাধ্যমে সবাইকে নিয়ে চলতে চেয়েছেন।
- ট্যাগ:
- মতামত
- ব্যক্তিত্ব
- সব্যসাচী