আমাদের অর্থনীতিটা অনেক দিন সুস্থ থাকার পর এখন অসুস্থতার দিকে যাচ্ছে। অর্থনীতির মূল সূচকগুলোর অবনমন হচ্ছে। এটা আমাদের চিন্তায় ফেলে দিয়েছে।
তবে সত্য হল, বাংলাদেশের অর্থনীতি কখনও তার পূর্ণ সম্ভাবনায় প্রবৃদ্ধি অর্জন করেনি। বিশ্বায়ন থেকে আমাদের রফতানি বেড়েছে। রফতানি অন্য দেশেরও বেড়েছে। আমরাই বোধকরি অন্যতম একক অর্থনীতি, যারা দু’দশক যাবৎ একক পণ্যের ওপর নির্ভর করে রফতানি প্রবৃদ্ধি অর্জন করার জন্য বসে ছিলাম। সেই নির্ভরতা যে কতটা ভুল ছিল তা গত কয়েক মাসের রফতানির নিম্নগতি দেখে আমরা সবেমাত্র অনুভব করতে শুরু করেছি।