ছবি সংগৃহীত
কাদের মোল্লার রায়ের যত প্রতিবাদ !
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৩৩
আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৩৩
আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৩৩
মানবতাবিরোধী অপরাধে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে। এনিয়ে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত প্রতিবাদ ও জনমত প্রকাশ করা হলো।
শাহবাগে মহাসমাবেশ শুক্রবার
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বাতিল করে ফাঁসির রায়ের দাবিতে জনারণ্যে পরিণত হয়েছে শাহবাগ। বুধবার সন্ধ্যায় শাহবাগ মোড়ে আসা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষে পরিপূর্ণ হয়ে গেছে এর আশপাশ। এদিকে, সন্ধ্যার পরে ঘরে ফিরে যাওয়া মানুষের উদ্দেশ্যে আন্দোলনকারী নেতারা মাইকে ঘোষণা দেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সমাবেশ শুরু করা হবে। এ সময় তারা আরও জানান, শুক্রবার টানা চতুর্থদিনের মতো এই কর্মসূচি চলবে। ওইদিন সকাল ৮টায় শাহবাগ মোড়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ১০ হাজার ছাত্র ও যুবকের জমায়েত করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার রায় ঘোষণার পর গুটিকয়েকের স্লোগান বুধবার দ্বিতীয় দিনে হাজার মানুষের চাওয়ায় পরিণত হয়েছে। রায়ের বিরুদ্ধে রাত থেকেই সংহতি প্রকাশ করা শুরু করেছেন বিদগ্ধজনেরা। বুধবার বিকেল থেকেই শাহবাগে বাড়তে থাকে ভিড়। নামতে শুরু করে জনতার ঢল। দেশপ্রেমিক মানুষের গন্তব্য হয়ে দাঁড়ায় শাহবাগ স্কয়ার।বৃহস্পতিবার বাম মোর্চার বিক্ষোভ
ছয়টি গণহত্যা মামলার মধ্যে পাঁচটিতে দোষী সাব্যস্থ হওয়ার পরও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসি না দিয়ে মাত্র যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে জনগণ। এর প্রতিবাদে এবং কাদের মোল্লার ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। বুধবার এক জরুরি সভায় এ ঘোষণা দেয় বাম মোর্চা। বৃহস্পতিবার সারাদেশে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ঢাকায় বিকেল সাড়ে ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশও করবে বাম মোর্চা।রাজধানীতে আ’লীগের বিক্ষোভ
জামায়াতের ডাকা বুধবারের হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। সকালে মানববন্ধন শেষে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতাকর্মী ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসব মিছিল করে।কিন্তু হরতাল বিরোধী এ সমাবেশ পরবর্তীতে রায় কেন্দ্রীক সমাবেশে পরিণত হয়। জড়ো হওয়া আওয়ামী নেতাকর্মীরা রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকে। এসময় তারা কাদের মোল্লার ফাসিঁর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়া সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে বিভিন্ন সংগঠন হরতাল বিরোধী ও রায় বিরোধী মানববন্ধন করছে। এ মানববন্ধনে অংশ নেয় যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, ওলামা লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, ঢাকা সড়ক পরিবহন লীগ, নাগরিক সংহতি পরিষদ, বাংলাদেশ জাতীয় হকার্স লীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তিযোদ্ধা শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদসহ সমমনা সংগঠন।বরিশালে যুবলীগের বিক্ষোভ
যুদ্ধাপরাধের অভিযোগে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ। জেলা ও মহানগর যুবলীগের আয়োজনে বুধবার দুপুরে নগরীর সোহেল চত্তর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে হতাশা ব্যক্ত করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে সচিবায়লয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ হতাশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, "এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। আমরাও এতে হতাশ।" Anu Muhammad: ওদের অপরাধের জন্য যথেষ্ট শাস্তি পৃথিবীতে এখনও আবিষ্কৃত হয়নি। কিন্তু অপরাধীর অপরাধের ভয়াবহতা ও তার প্রতি মানুষের ঘৃণার অভিব্যক্তি ছাড়া ন্যায়বিচার কী করে হয়? শুধু এই রায় দেখে নয়, মানুষ ক্ষুব্ধ কারণ এটি একটি লক্ষণ উপস্থিত করছে। সাথে গত কয়েকদিনের ঘটনাবলী। পর্দার পেছনে নানাধরনের নড়াচাড়া বোঝা যায়। অপোষ, সমঝোতা? ১৯৯৫ এর পুনরাবৃত্তি? Triesha Samira: আমাদের দেশটা কে বাচানোর মতো কেউ কি নেই ? সৈয়দ শহিদুল হক..আজ তিনি ATN NEWS কে যা বললেন তা যদি কেও শুনে থাকেন লজ্জায় আপনার মাথা হেট হয়ে যেতে বাধ্য...তিনি এই কাদের মোল্লার মামলার অন্যতম সাক্ষী ছিলেন, আজ তিনি হতাশ হয়ে LIVE অনুষ্ঠানে কাঁদতে কাঁদতে বলেছেন "আমি দেশের সবাইকে বলছি আমি যদি মারা যাই এই দেশে আমায় মাটি দিওনা, আমাকে Sweden এ নিয়ে যেও.. এত কষ্ট করে এত দূর থেকে এসে যার বিপক্ষে সাক্ষী দিলাম তার রায় আজ যাবজ্জীবন! আমি জানি জামায়াতের অন্যতম টার্গেট আমি, হয়তো দেখবেন আমার লাশ এই বাংলার কোথাও পরে আছে সেদিন আমাকে তোমরা এই বাংলায় মাটি দিওনা" একজন বীর মুক্তিযোদ্ধা কতটা কষ্ট পেলে এই কথা বলতে পারেন... আমি আজ নিজেকে থু দেই, কারন আমি এই দেশে জন্মেছি... মাফ করবেন। কাদের মোল্লার রায় নিয়ে এটর্নি জেনারেলের বক্তব্য: (ভিডিও) [video:http://www.youtube.com/watch?v=PQlcnUjb3YY] Anwar Akash: বিচারকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সৌভাগ্য যে আজ জাহানারা ইমাম বেঁচে নেই...জনতার আদালতে এ বিচারের রায় অনেক আগেই হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অন্যায়কারীকে সাজা দেবার জন্য....সর্বস্তরের মানুষ বলছে কাদের মোল্লা যুদ্ধাপরাধী... আমরা অস্ট্রেলিয়া মহাদেশ থেকে এ রায় এর বিপক্ষে আপিল করছি... কাদের মোল্লার ফাঁসি দেয়া হোক... Ra-zib Hhaassaann: ২৫ মার্চ ১৯৭১ থেকে আজ ৫ ফেব্রুয়ারি ২০১২ এই ১৫,২৯৩ দিন, অদ্ভুত ব্যাথার ইতিহাস নিঃশ্বাস নেয়া যাচ্ছেনা। Omi Azad যাদের জন্য ঘর ছেড়ে আমার বাবা নয়মাস জীবনের ঝুঁকি নিয়ে এদেশকে স্বাধীন করার যুদ্ধ লড়েছে, তার বাবাকে হারিয়েছে; আজ তাদের বিচারে আমি লজ্জিত। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে লজ্জিত!! Alim Al Razy কেবল বেখসুর খালাস দিলে বাদি আপিল করতে পারতো। কিন্তু এখন আর শাস্থি বাড়ানোর জন্য আপিলের কোনো সুযোগ নেই। বরং আরেকটা ঘটনা ঘটার সম্ভবনা আছে। জামায়াতের আপিলের কারণে আদালত ফুলের ন্যায় নিষ্পাপ কাদের মোল্লাকে বেখসুর খালাস দিয়ে দিতে পারে। সো, যারা ভাবছেন আপিল হবে, আবার ফাঁসির রায় হবে তাঁরা বসে বসে মুড়ি চিবান। Akramul Hoque Samim এইটা কী হইলো! কেমন রায় হইলো! যে লোকটা একাত্তরের কর্মকাণ্ডের জন্য কসাই নামে পরিচিতি পেয়েছে তার রায় হলো যাবজ্জীবন কারাদণ্ড! অথচ আদালত রায়েই বললো, কাদের মোল্লার বিরুদ্ধে মোট ৬টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। Sukanta Parthib "এ রায় মেনে নেয়া যায় না, এতো মহাঅপরাধ করেও একসাথে ৩৪৪ জনকে হত্যা করেও কাদের মোল্লা'র শাস্তি মাত্র যাবজ্জীবন কারাদণ্ড!!! আর, বাচ্চু রাজাকারের হলো মৃত্যুদণ্ড???? এ কেমন রায়?????? প্রতাখ্যান করলাম, মৃত্যুদণ্ড দেয়া উচিত ছিলো কাদের মোল্লাকে। Daud Hossain Rony এই বিচারের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করলাম। বাচ্চু রাজাকার যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, কসাই কাদেরের হাজারবার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আসুন, আমরা পাল্টা 'কর্মসূচী'/'হরতাল' দেই।

রায়ের পর ভি-চিহ্ন: কাদের মোল্লা


শাহবাগে প্রতিবাদ


একাত্তরের কর্মী কাজল আবদুল্লাহ বলেন
‘কাদের মোল্লার যাবজ্জীবন রায় যথাযথ নয় বলে আমরা মনে করছি। আমরা চাই রায়ের বিরুদ্ধে আপিল হোক। কাদের মোল্লার ফাঁসি হোক।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন
আজ দুঃখভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছি। কারণ আমাদের জন্য আজকের দিনটি বেদনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচারের সিদ্ধান্ত হয়েছিল এই সংসদে। এ বিচার বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। জাতীয়ভাবে জামায়াতে ইসলামী নাশকতা চালাচ্ছে। পরে বিএনপি তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। জামায়াত বলেছে, কোনো ধরনের ক্যাপিটাল জাজমেন্ট (মৃত্যুদণ্ড) হলে দেশে গৃহযুদ্ধ হবে।
রাজিউর রহমান:
শাহবাগ থেকে মাত্র আসলাম। দুইটা ঘটনা শেয়ার না করলেই না।
বন্ধ রাস্তায় বাইক ঢুকতে বাধা দেয়া হচ্ছিলো। সেরকম একটা বাইক বাধা দিলে আরোহী আমাকে জিজ্ঞেস করলো এখানে কি হচ্ছে? তাকে বলার পর সে বাইক স্ট্যান্ড করিয়ে নিজেই রাস্তায় বসে পড়লো।
আর একজন ছাত্র আমাকে জিজ্ঞেস করলো, 'ভাই, বাস চলতে দেবেন না এদিকে?' আমি বললাম, 'না।' সে তখন আপন মনে বললো, 'কমলাপুর টিউশনি ছিলো....আচ্ছা আজ টিউশনিতে যাবো না, এখানে থাকবো।' তাকে যখন শেষ দেখেছিলাম তখন সে একটা মশাল জ্বালাচ্ছিলো।
সাধারণ মানুষ সবসময়ই রাজাকারের ফাঁসীর পক্ষে। তারা শুধু কোনো প্ল্যাটফর্ম পায় না তাদের দাবী জানানোর। আজ যে আন্দোলন শুরু হয়েছে আশা করছি এই সাধারণ মানুষের চাপেই পুনর্বিচার করতে বাধ্য হবে ট্রাইব্যুনাল। আর সে রায় ফাঁসী ভিন্ন অন্য কিছু নয়।
জয় বাংলা!
শাবাশ ট্রাইব্যুনাল! শাবাশ বিচারপতি!!
-- লুৎফর রহমান রিটন
----------------------------
রেপ করেছ? ভয় নাই!
খুব অপরাধ হয় নাই।
খুন করেছ? আচ্ছা।
তুমিই বাঘের বাচ্চা!
তোমার বিচার করব
তোমায় জেলে ভরব!
আদালতের রায়—
তোমার পক্ষে যায়!
আমজনতা যতই চেঁচাও নইতো পেরেশান
এই বিচারের মানটা হলো আন্তর্জাতিক মান!
তিন শতাধিক খুন করেছ? তাতে কী যায় আসে!
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ঘাতক-খুনী হাসে!
তিরিশ লক্ষ শহীদ কাঁদলে কী আর এমন ক্ষতি?
শাবাশ শাবাশ ট্রাইব্যুনাল আর শাবাশ বিচারপতি!
Hillol Haque:
BAL, তুই বড় রাজাকার!
Mustakim Ahmed Sunny:
ফেইসবুকে একজনের কাছ থেকে জানতে পেরেই শাহবাগের উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম। পকেটে সম্বল ২টাকার একটা ছেঁড়া নোট। আম্মুকে না বলেই বের হয়েছি।
সাইন্স ল্যাব পর্যন্ত যাওয়ার পরেই হঠাত পুলিশ ল্যাব এইডের ভিতর ঢুকিয়ে দিল। এক গেইট দিয়ে ঢুকে দেরি না করেই আরেক গেইট দিয়ে বের হয়ে আসলাম। যাওয়া লাগবে খুব তাড়াতাড়ি।
সাইন্স ল্যাবের মোড়ে যেতেই হঠাত এক রিকশাচাল্ক পিছন থেকে ডাক দিলেন,"মামা কই যাবেন?"
আমি বললাম, যাবো শাহবাগ,কিন্তু আমি হেঁটেই যেতে পারবো। উনি বল্লেন,"চলেন আপনেরে নামায় দিয়ে আসি"
আমি অসহায়ের মত বললাম - মামা আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে ঠিকই,কিন্তু পকেটে দুই টাকা ছাড়া কিছুই নেই।
আমাকে বিস্মিত করে দিয়ে বল্লেন,"এইটা কি বলেন, আমি এইমাত্র ওই রাস্তা দিয়ে আসছি,আপনি কি কাজে যাইতেসেন খুব ভালো মতই জানি, আপনার কাছ থেকে টাকা নিবোনা, শুধু একটা অনুরোধ,ওই জায়গায় গিয়ে আমার কথাটা বইলেন,আমার কাকী আট মাসের গর্ভের বাচ্চা সহ এই কাদের মোল্লার হাতে ধর্ষিত হইছে, আমি কি বিচার চাইতে পারিনা?"
যেতে যেতে বারবার চোখ ভিজে আসছিল... নাহ,দেশে এখনও যুদ্ধ করার মত কিছু মানুষ বেঁচে আছে :'(
Anjan Roy:
বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা................
যে আদালত মানুষের আবেগ বোঝে না- বোঝে না নিরন্তণ রক্তপাত, সেই আদালত অমান্য করার নৈতিক অধিকার প্রতিটি নাগরিকের আছে- আছে বলেই শাহবাগে শুরু নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের। মনে রাখতে হবে জনগনই এই মুক্তিযুদ্ধের, এই দেশের পাহাড়াদার। আর এই দেশটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ- আমাদের বাংলাদেশ। আর আমাদের বলেই আমরাই নির্ধারণ করবো আমাদের আগামীকাল।
Sefat Ullah:
আমরা ৭১এ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ২০১৩ তে এসে স্বাধীনতা বিপন্ন। নূতন প্রজন্মের মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা করা আজ তোমাদের পবিত্র দায়ীত্ব। আমরা মুক্তিযোদ্ধারা তোমাদের পাশে আছি।
যুদ্ধাপরাধী জানোয়ারদের ফাঁসির দাবীতে আন্দোলনকারী সকল যোদ্ধাদের স্যালুট।
রাজাকারদের ফাঁসির দাবীতে সমগ্র বাংগা জাজি আজ ৭১ এর চেতনায় ঐক্যবদ্ধ।
জয় আমাদের হবেই হবে।
আমাদের একটাই দাবী - রাজাকারদের ফাসি চাই, ধর্মীয় মৌলবাদ মুক্ত বিশ্ব চাই।
সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না
‘‘আমি কোনো আইনজীবী নই। এ বিষয়ে আইনজীবীরা ভালো বলতে পারবেন। কিন্তু একাত্তরের কসাইয়ের বিচারের রায় যদি এটা হয়, তাহলে অন্যদের বিচারের রায় কি হতে পারে তা নিয়ে জনগণ আজ শঙ্কিত। আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যে তিনশ’ ৪৪ জনকে হত্যার ঘটনা প্রমাণিত হয়েছে, তাতে কিভাবে যাবজ্জীবন হতে পারে তাও বিষ্ময়কর।’’
অধ্যাপক আনিসুজ্জামান
‘আমি বিচার চেয়েছি এবং বিচার পেয়েছি। এটাই আমার কাছে বড় কথা। আমি কারও বিরুদ্ধে বিশেষ শাস্তি দাবি করিনি। সুতরাং, বিজ্ঞ বিচারকেরা আইনি প্রক্রিয়ায় যে শাস্তি নির্ধারণ করেছেন, আমি তা সুবিচার হিসেবেই মেনে নিয়েছি।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক
‘কাদের মোল্লার বিরুদ্ধে ছয় অভিযোগের মধ্যে পাঁচটিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু অপরাধের ধরন, ভয়াবহতা ও নিষ্ঠুরতার সঙ্গে রায়ের সামঞ্জস্যতা আছে কি না, তা নিয়ে প্রশ্ন আছে।’
ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন
‘ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়া নিয়ে আমাদের বক্তব্য নেই। কিন্তু এই রায় আমার কাছে অগ্রহণযোগ্য। এই রায় বঙ্গবন্ধু, ৩০ লাখ শহীদ, ছয় লাখ বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা, এমনকি বাংলাদেশের জন্মকে অপমান করেছে। আমি বিজ্ঞ বিচারকদের কাছে জানতে চাই, কতজনকে হত্যা করলে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে?’
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল
এ রায়ের মাধ্যমে কাদের মোল্লার অপরাধ প্রমাণিত হলো। এর মাধ্যমে তাঁদের অনুশোচনা হোক। তাঁরা জেনে নিন, মানুষ তাঁদের মানবতাবিরোধী অপরাধী হিসেবে ঘৃণাই করে। ‘তবে দেশের সাধারণ মানুষের দাবি ছিল মৃত্যুদণ্ড। তাই এই রায়ে সন্তুষ্ট হতে পারিনি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন
‘অনেক আশা নিয়ে রায় শুনতে এসেছিলাম। রায়ে একেবারেই সন্তুষ্ট হতে পারিনি, হতাশ হয়েছি।’
সম্মিলিত সংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ
‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলব, এ রায় আমাদের প্রত্যাশা পূরণ করেনি। ভয়াবহ অপরাধে কাদের মোল্লার জড়িত থাকার প্রমাণ মিলেছে। তার পরও এ রায়ে কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না, এটাই আমাদের প্রশ্ন।’
(আপডেট চলছে..)
৪ ঘণ্টা, ৯ মিনিট আগে
৪ ঘণ্টা, ১০ মিনিট আগে
৪ ঘণ্টা, ১৩ মিনিট আগে
৪ ঘণ্টা, ১৫ মিনিট আগে
৪ ঘণ্টা, ১৭ মিনিট আগে
যুগান্তর
| পলাশ
৪ ঘণ্টা, ২৩ মিনিট আগে
৪ ঘণ্টা, ২৭ মিনিট আগে
৪ ঘণ্টা, ৪২ মিনিট আগে
বিডি নিউজ ২৪
| চট্টগ্রাম মেট্রোপলিটন
৪ ঘণ্টা, ৪৪ মিনিট আগে
৪ ঘণ্টা, ৪৬ মিনিট আগে
প্রথম আলো
| ভাঙ্গা
৪ ঘণ্টা, ৪৯ মিনিট আগে
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
৮ ঘণ্টা, ৩৬ মিনিট আগে
ঢাকা পোষ্ট
| গোপালগঞ্জ সদর
৮ ঘণ্টা, ৩৫ মিনিট আগে