You have reached your daily news limit

Please log in to continue


গরুর মেন্দার রেসিপি

রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।

উপকরণ

  • গরুর মাংস ২ কেজি,
  • তেল ১ কাপ,
  • পেঁয়াজকুচি ১ কাপ,
  • গোটা গরমমসলা কয়েকটি,
  • আদাবাটা ২ টেবিল চামচ,
  • রসুনবাটা দেড় টেবিল চামচ,
  • মেথিগুঁড়া ১ চা–চামচ,
  • শর্ষেবাটা ১ চা–চামচ,
  • বাদামবাটা ১ চা–চামচ,
  • মরিচগুঁড়া ২ টেবিল চামচ,
  • জিরাগুঁড়া ২ টেবিল চামচ,
  • হলুদগুঁড়া দেড় টেবিল চামচ,
  • ধনেগুঁড়া ১ টেবিল চামচ,
  • আস্ত জিরা ১ চা–চামচ,
  • লবণ স্বাদমতো,
  • জায়ফল–জয়ত্রীগুঁড়া আধা চা–চামচ
  • চালের গুঁড়া ২ টেবিল চামচ।

প্রণালি
গরুর মাংসের সঙ্গে সব গোটা মসলা, বাটা ও গুঁড়া মসলা দিয়ে মেখে নিন। শেষে লবণ ও তেল মেখে চুলায় দিন। আধা ঘণ্টা পর নেড়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিন। ১৫ মিনিট পর ১ কাপ পানিতে চালের গুঁড়া মিশিয়ে ঢেলে দিন। নাড়ুন, যদি পানির প্রয়োজন হয়, তাহলে সামান্য পানি দিতে পারেন। তেল ওপরে উঠে এলে চুলা থেকে নামিয়ে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন