চট্টগ্রামের বর্জ্য রাত ৮টার মধ্যে সাফ করতে চায় সিটি করপোরেশন

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১৮:০৫

বন্দরনগরী চট্টগ্রামের কোরবানির পশুবর্জ্য রাত ৮টার মধ্যে সাফ করতে ৩২০০ কর্মী নিয়ে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।


কোরবানির ঈদের দিন বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরীর নূর মোহাম্মদ সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে মেয়র শাহাদাত হোসেন এই লক্ষ্যের কথা বলেন।


তিনি বলেন, "আমরা ঘোষণা দিয়েছিলাম দুপুর ২টা থেকে কাজ শুরু করব অফিসিয়ালি। এবং ছয় ঘণ্টার মধ্যে শহরটাকে আমরা ক্লিন করে দেব।


"তো আনঅফিসিয়ালি আমরা সকাল ৯টা থেকে বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নিজে অংশগ্রহণ করেছি। এখন আমাদের অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে। সেটা রাত ৮টা পর্যন্ত চলতে থাকবে। আমরা প্রতিটি ওয়ার্ডে যাব। যেখানেই গেছি, আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের দেখেছি।"


মেয়র বলেন, "আমরা ঘোষণা করেছি, মোট ৩২০০ জন পরিচ্ছন্নতা কর্মী চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে থাকবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীদের দেখেছি এবং আমাদের পর্যাপ্ত গাড়িও রয়েছে।”


চামড়া নেওয়ার জন্যও কিছু গাড়ি রয়েছে জানিয়ে শাহাদাত বলেন, “আমাদের যে গাড়ি ও লোকবল রয়েছে, তাতে আমাদের যে কমিটমেন্ট, তার মধ্যেই শহরটাকে ক্লিন করে দিতে পারব।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও