সাততলা বস্তির আগুনে ঘরহারা শতাধিক পরিবার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১৪:১৪
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুনে ঘর হারিয়েছে শতাধিক পরিবার।
বুধবার সকালে ওই বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টারি চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন পুরোপুরি নেভানো ও ড্যাম্পিংয়ের কাজ শেষ করতে সারাদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলের কাছে তাৎক্ষণিক এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সকাল ১০টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরও ইউনিট পাঠানো হয়।
“মোট আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, এটি আর ছড়াবে না। তবে পুরোপুরি ড্যাম্পিং ও নির্বাপণের কাজ শেষ করতে সারাদিন লেগে যেতে পারে।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাততলা বস্তি
- নিয়ন্ত্রণে আগুন