You have reached your daily news limit

Please log in to continue


সাভারে পোশাকশ্রমিক বিক্ষোভ: কাঁদুনে গ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কারখানা ছুটি

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সকালে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার পরপরই কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ দেখিয়েছেন পোশাক শ্রমিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

উত্তেজনা ছড়িয়ে পড়লে আশুলিয়া ও সাভারের হেমায়েতপুর এলাকার প্রায় ৩০টির মত পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয় বলে জানা গেছে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, “এখানে শ্রমিকদের সঙ্গে অনেক বহিরাগত চলে এসেছে। এছাড়া মজুরি বোর্ডের সিদ্ধান্ত কখন আসবে, তা নিয়েও পোশাক শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে।”

তিনি বলেন, “এ পরিস্থিতিতে অধিকাংশ কারখানার মালিকপক্ষ আজকের মতো ছুটি ঘোষণা করায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছেন।”

সরেজমিনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিদিনের মত সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন এবং কার্ড পাঞ্চ করে নিজেদের হাজিরা দেন। তবে সকাল ৯টার পরপরই শিল্পাঞ্চলের চিত্র বদলে যেতে শুরু করে। বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে আসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন