মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে সাত ইউনিট

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও