গোপালগঞ্জে এমপি জিলানির বাড়িতে আগুন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ২২:৪৯

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।


মঙ্গলবার রাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা এ আগুন দিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।


টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইস্কান্দার শেখ বলেন, এমপি জিলানির পাটগাতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তারা খবর পেয়েছেন। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের আন্দোলনের কারণে তারা স্টেশন থেকে বের হতে পারছিলেন না।


তিনি বলেন, স্থানীয় কিছু লোক আগুন নেভাতে যাচ্ছেন।


স্থানীয়দের বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জিলানির পাটগাতি গ্রামের বাড়িতে যান। মিছিলকারীরা চড়াও হলে বাড়ির লোকজন ঘর ছেড়ে চলে যান। পরে মিছিলকারীরা সেখানে আগুন ধরিয়ে দেয়।


রাস্তায় ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এ কারণে গ্রামের লোকজন পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও