You have reached your daily news limit

Please log in to continue


পল্লবীতে শিশুকে ধর্ষণ-হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রীকে খালাস

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেলের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সঙ্গে অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দেওয়া হয়েছে।

ডেথ রেফারেন্স ও আসামিদের করা জেল আপিলের শুনানি শেষে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ রায় দেন। এ সময় নিহত শিশুর বাবা আদালতে উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এর আগে গত ১৬ জুন দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট।

চলতি বছরের ১৯ মে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। পরে ওই দিন পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই বাসা থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে তার আগেই মূল আসামি স্বপ্নার স্বামী সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন