ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নেওয়ার ঘটনায় পুলিশের সোর্স গ্রেফতার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১২:৪৪

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে আটক, মারধর ও হেনস্তার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই), এক কনস্টেবল ও পুলিশের এক সোর্সের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় বরখাস্ত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ তিনজন।


শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানায় মামলা করেন নাঈম হাসানের ভাই সাব্বির হাসান। মামলার আসামিরা হলেন- এসআই শফিকুল, কনস্টেবল রাসেল ও সোর্স সোহেল।


খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযানের বিষয়ে এসআই শফিকুল তাকে আগে থেকে কিছু জানাননি। থানায় আনার পর তিনি জানতে পারেন, যাকে আনা হয়েছে তিনি জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও