কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের ‘মানবতাবিরোধী’ মামলার রায় যে কোনো দিন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১৫:৪৫

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যে কোনো দিন এ মামলার রায় ঘোষণা করতে পারে।


বুধবার ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়।


আসামিরা পলাতক থাকায় স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন তাদের পক্ষে যুক্তি তুলে ধরেন।


মামলার অন্য তিন আসামি হলেন-কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা।


এর আগে গত ৫ অক্টোবর রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। ওই দিন প্রসিকিউশনের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও