রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মব’ করে পদত্যাগপত্রে ভিসির স্বাক্ষর নেওয়ার অভিযোগ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১৯:১০

‘মব’ সৃষ্টি করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. জাওয়াদুল হককে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। এ সময় আরও এক কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করার ঘটনা ঘটে।


মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘আপামর ছাত্র-জনতা’ ব্যানারে একদল লোক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে এ ঘটনা ঘটান বলে দাবি উপাচার্যের পিএস নাজমুল হোসাইনের।


এসব লোকজন নিজেদের যুবদল নেতাকর্মী হিসেবে পরিচয় দেন বলে দাবি প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান।


পদত্যাগপত্রে স্বাক্ষর করানো অন্যজন হলেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নাজমুল হোসাইন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে একদল লোক মিছিল নিয়ে একরকম জোর করে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন। তারা বিশ্ববিদ্যালয়ের কাজ ঢাকার ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তুলে উপাচার্য ও সেকশন অফিসারকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং তাদেরকে আওয়ামী লীগের ‘দোসর’ বলে আখ্যা দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও