You have reached your daily news limit

Please log in to continue


বিজয় সরণির কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি মোড়ে কলমিলতা কাঁচাবাজারে দুই তলা ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর আসে। ৫টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এই কর্মকর্তা জানান, তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন