তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ২১:১৫

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।


মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।


এদিকে শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেওয়ার পর থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে সরকারের বিভিন্ন সংস্থা ঘটনাটির বিস্তৃত তদন্ত শুরু করেছে।


তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তাহসিফ সাউরির মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোবাইল ফোনকেই তদন্তের অন্যতম ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। বাসা থেকে বের হওয়ার আগে এবং এর পরের সব কল ও অন্যান্য তথ্যের ফরেনসিক করছে দুটি সংস্থা।


কর্মকর্তারা আশা করছেন, এই মোবাইল থেকেই মৃত্যুরহস্য উদঘাটনের সূত্র বের করা সম্ভব হতে পারে। পাশাপাশি যেসব এলাকায় তাউসিফ সাউরিকে সর্বশেষ দেখা গেছে সেখানে যাওয়া কিংবা 'ধাওয়ার' মুখে পড়ার মতো তথ্যগুলোও তারা বিবেচনায় রাখছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও