You have reached your daily news limit

Please log in to continue


মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে জাটকা আহরণে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আট মাসের এ নিষেধাজ্ঞা চলবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহণ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তর জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সারা দেশে এ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন