You have reached your daily news limit

Please log in to continue


মজুরি বোর্ড গঠন রোববার, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

এর আগে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

আরিফুল বলেন, গতকাল শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ নেতারাও শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আর কোনো বিরোধ থাকার কথা নয়।

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা মালিকদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেবেন, জানান তিনি।

শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আরিফুল বলেন, ভাঙচুর বা কারখানা বন্ধ রাখার প্রয়োজন নেই। এতে গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন