এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফেল মানবিকে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৬

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এবার মানবিক বিভাগ থেকে ফেল করেছে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী।


শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। 


৯টি সাধারণ শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, মানবিক বিভাগে ছাত্র ছিল ২ লাখ ৫৮ হাজার ৯৩২ জন সেখানে পাশ করেছে পাশ করেছে ৯০ হাজার ৬৬৪ জন। এছাড়া ছাত্রী অংশ নিয়েছিল ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ জন, সেখানে ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন পাশ করেছে। সব মিলিয়ে পাশের হার ৪২.১৭ শতাংশ। 


অন্যদিকে বিজ্ঞান বিভাগে পাশের হার ৭৩.১২ শতাংশ, ব্যবসায়িক শিক্ষা বিভাগের পাশের হার ৫০. ৭৭ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও