You have reached your daily news limit

Please log in to continue


ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প: চট্টগ্রামে মাটি চাপায় প্রাণ গেল ২ শ্রমিকের

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ অ্যাকসেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত এবং আরও দুই শ্রমিক আহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে।

নিহত দুই শ্রমিকের নাম রাকিব ও তুষার। তাদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহত দুই শ্রমিকের নাম সাগর ও এরশাদ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৪টার দিকে আগ্রাবাদ অ্যাকসেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় চারজন শ্রমিক মাটি চাপা পড়েন।

“আমাদের টিম তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন