৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন

ডেইলি স্টার প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৫

সড়ক দুর্ঘটনায় গত ৬ বছর ১০ মাসে ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।


আজ রোববার সকালে সংগঠনটি ২০২০ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনার এই চিত্র তুলে ধরে।


সংস্থাটি জানায়, দেশের নয়টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।


এই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী বা স্ত্রী নিহত হয়েছেন এমন ঘটনা ঘটেছে ১৯৩টি এবং বাবা ও সন্তান নিহতের ঘটনা ঘটেছে ১৫৯টি। ১৯৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৩৮৬ জন এবং ১৫৯টি দুর্ঘটনায় পিতা বা সন্তান মারা গেছে ৩১৮ জন।


অটোরিকশার যাত্রী হিসেবে একই পরিবারের দুইজন নিহতের ঘটনা ঘটেছে ২১১টি, তিনজন নিহতের ঘটনা ১১৮, চারজনের ক্ষেত্রে ৯২, পাঁচজন ৫৩, ছয়জন ৩৮টি এবং সাতজন নিহতের ঘটনা ঘটেছে ১৩টি। মোট ৫২৫টি দুর্ঘটনায় সড়কে ঝরেছে এক হাজার ৭২৮ প্রাণ।


মাইক্রোবাসের আরোহী হিসেবে একই পরিবারের দুইজন নিহতের ঘটনা ঘটেছে ৪৮টি, তিনজন ৪৬টি, চারজন ৩৯, পাঁচজন ২৮, ছয়জন ২০টি, ১১ জন নিহতের ঘটনা চারটি ও ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে একটি। মোট ১৮৬টি দুর্ঘটনায় ৭০৮ জন নিহত হয়েছেন।


প্রাইভেটকার দুর্ঘটনায় আরোহী হিসেবে একই পরিবারের দুইজন নিহতের ঘটনা ঘটেছে ৩৪টি। তিনজন নিহতের ঘটনা ৩১টি, চারজন ২৪টি ও পাঁচজন নিহতের ১৯টি ঘটনা ঘটেছে। মোট ১০৮টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও