You have reached your daily news limit

Please log in to continue


কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও ৫টি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন