You have reached your daily news limit

Please log in to continue


রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমানকে (স্বপন) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)। আজ সোমবার শেরেবাংলা নগর এলাকা থেকে তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই বিএনপি নেতাকে আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে।

পুলিশ ও এসআরবি-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, মিজানুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন