You have reached your daily news limit

Please log in to continue


সিঙ্গাপুর যেভাবে সাম্প্রদায়িকতা দমনে সফল হয়েছে

বাংলাদেশ থেকে খুব দূরে নয় দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। ঢাকা থেকে বিমানে চার ঘণ্টার পথ। শান্তি ও সম্প্রীতির দেশ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র। সেদেশে ৩০ বছর আগে থেকে বলবৎ রয়েছে একটি কঠোর আইন-যা জাতিগত, সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হয়েছে।


আইনটির নাম Maintenance of Religious Harmony Act, সংক্ষেপে MRHA (ধর্মীয় সম্প্রীতি সংরক্ষণ আইন)। সিঙ্গাপুর রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ ১৯৯০ সালে আইনটি প্রণয়ন করেন এবং ১৯৯২ সালের ৩১ মার্চ থেকে এটি কার্যকর হয়। এ আইনে যে কোনো ধরনের ধর্মীয়, সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাত-সহিংসতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এসব অপরাধ ঘটানোর মতো প্রত্যক্ষ বা পরোক্ষ কার্যকলাপ ও উসকানির জন্যও কঠোর শাস্তির বিধান রয়েছে আইনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন