ওষুধ খেয়ে ঘুমানোর অভ্যাস করাটা ঠিক নয়। ছবি: সংগৃহীত

অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমানো কি নিরাপদ?

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৬
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৬

(প্রিয়.কম) কয়েক রাত ঘুম না হওয়ায় আপনি ক্লান্ত, বিদ্ধস্ত। কিন্তু ঘুমাতে গেলে আর ঘুম পাচ্ছে না। ঘুম না আসাতে অনেকেই ঘুমের ওষুধ খান। আবার কড়া ওষুধ খেতে চান না বলে কেউ কেউ খেয়ে থাকেন অ্যালার্জির ওষুধ অর্থাৎ অ্যান্টিহিস্টামিন, আশা করেন যে তা খাওয়াতে একটু ঘুম ঘুম পেতে পারে। কিন্তু তা করাটা কী আসলে ঠিক?

বিশেষজ্ঞদের মতে, অ্যালার্জির সমস্যা না থাকলেও অ্যান্টিহিস্টামিন খাওয়াটা মোটামুটি নিরাপদ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা নিরাপদ নয়। অ্যান্টিহিস্টামিন যেমন ডাইফেনহাইড্রামিন ও ক্লোরফেনাইরামিন কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার তৈরি করতে পারে, যেমন দ্রুত হৃদস্পন্দন, মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য ও মুত্রত্যাগে সমস্যা। অন্যদিকে সেট্রিজিন ধরণের ওষুধ ব্লাড প্রেশার কমিয়ে দিতে পারে। এসব ওষুধ সাধারণত ডোজ ধরেই খেতে হয়। তাই বেশি খেয়ে ফেলাটা মোটেই কাজের কথা নয়। বিশেষ করে হৃদরোগ বা মুত্রথলির রোগ থাকলে এসব ওষুধের বিষয়ে সাবধান থাকুন। আর এগুলো খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করে নিন।

শুধু তাই নয়, ঘুমের সমস্যা হলে বারবার ওষুধ খাওয়াটাও কোনো সমাধান নয়। ডাক্তারের সাথে কথা বলে সমস্যাটির মূলে যাওয়ার চেষ্টা করুন। স্লিপ অ্যাপনিয়ার মতো কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হন। এছাড়াও ঘরোয়া কিছু উপায়ে ঘুমানোর চেষ্টা করতে পারেন, যেমন-

  • প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠুন
  • ঘুমের জন্য উপকারি খাবার খান
  • ঘুমানোর আগে হালকা ব্যায়াম করুন, যেমন স্ট্রেচিং
  • দিনের বেলা ঘুমের অভ্যাস বাদ দিন
  • একটি বই পড়ুন
  • গরম পানিতে গোসল করুন
  • ঘর একেবারে অন্ধকার করে ঘুমান
  • আরামদায়ক বালিশ ব্যবহার করুন
  • ভেষজ চা পান করুন
  • নিয়মিত শরীরচর্চা করুন
  • ডিনারে স্বাস্থ্যকর ও হালকা খাবার খান
  • বিকেলে চা বা কফি পান করা বন্ধ করে দিন

সুত্র: পপসুগার

প্রিয় লাইফ/ আর বি