You have reached your daily news limit

Please log in to continue


গ্রীষ্মের দুপুরে পান করুন তেঁতুল ও গুড়ের শরবত

গ্রীষ্মের দুপুরে ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত খেতে মন্দ লাগে না কিন্তু। আপনাদের জন্য তেঁতুলের শরবতের একটি ভিন্ন ধরনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।

উপকরণ

তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ, গুড় ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ১/৪ চা-চামচ, চাট মসলা ১/৪ চা-চামচ, বিট লবণ সামান্য, লবণ স্বাদ অনুযায়ী, বরফ ১ কাপ, পানি ২ কাপ, লেবু ও পুদিনাপাতা সাজানোর জন্য।

প্রণালি

একটি গ্লাসে সব উপকরণ একসঙ্গে বরফ দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর লেবুর টুকরা ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন