ছবি সংগৃহীত
দ্রুত ওজন কমাবে বাঁধাকপির এই বিশেষ স্যুপ!
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৪, ১৩:৫০
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৪, ১৩:৫০
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৪, ১৩:৫০
ওজন কমানোর জন্য কত কষ্টই না করা হয়। ব্যায়াম করে ঘাম ঝরানো, না খেয়ে থেকে কষ্টকর ডায়েট এবং আরো না জানি কত রকমের কসরত। কিন্তু সব কিছু করার পরেও অনেকেরই ওজন কমে না। ওজন কমানোটা যেন জীবনের সবচাইতে কঠিন একটি চ্যালেঞ্জ। খুব দ্রুত ওজন কমাতে না খেয়ে থাকার প্রয়োজন নেই। বরং মনে রাখবেন, ওজন কমাতে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস। ঠিক সময়ে ঠিক খাবারটি খেতে পারলেই চমৎকার ভাবে ঝরবে ওজন, না খেয়ে থাকলে নয়। দ্রুত ওজন কমাতে বাঁধাকপির স্যুপ বেশ কার্যকরী। রাতে বা দুপুরে নিয়মিত খাবার বাদ দিয়ে নিয়মিত এই স্যুপ খেলে ওজন কমবে দ্রুত, বাড়তি কোনো কসরত ছাড়াই!

যেভাবে ওজন কমায় বাঁধাকপির স্যুপ
- প্রতি ১০০ গ্রাম বাঁধাকপির স্যুপে আছে মাত্র ২০ ক্যালোরি।
- বাঁধাকপিতে আছে প্রচুর ফাইবার যা ওজন কমাতে অত্যন্ত সহায়ক। তাই স্বাদে অতুলনীয় এই স্যুপটি নিয়মিত খেলে ওজন কমতে বাধ্য।
- বাঁধাকপির স্যুপ যদি অলিভ ওয়েল দিয়ে রান্না করা হয় তাহলে তা শরীরের জন্য আরো বেশি উপকারী। সেই সঙ্গে আলু ও কুমড়া ছাড়া অন্যান্য সবজি মিশিয়ে স্যুপ রান্না করলে স্যুপ হয়ে উঠবে আরো বেশি পুষ্টিকর।ওজন কমার সাথে সাথে সৌন্দর্যও থাকবে অটুট।
- দুপুরে কিংবা রাতের খাবারের বদলে এই স্যুপ খেলে বেশ কম ক্যালরিতেই পেট ভরে যায়। তাই বাড়তি ক্যালরি গ্রহণ করা হয়না বলে ওজন কমে যায় দ্রুত।
বাঁধাকপির স্যুপের রেসিপি

- প্রথমে কড়াইয়ে অলিভ অয়েল গরম করুন।
- কিছুক্ষণ সেদ্ধ হলে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে কিছুক্ষন ভাজুন।
- এরপর কড়াইয়ে ভেজিটেবিল স্টক/পানিতে বাধাকপি, ফুলকপি ও গাজর কুচি দিয়ে দিন।
- সবজি আধা সেদ্ধ হয়ে গেলে ডিমের সাদা অংশ, লবণ ও গোল মরিচের গুড়া দিয়ে নাড়তে থাকুন।
- লেবুর রস দিয়ে স্যুপ নামিয়ে ফেলুন।
- বাটিতে ঢেলে উপরে ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার বাঁধাকপির স্যুপ।
বিডি নিউজ ২৪
| কাহালু
৩৮ মিনিট আগে
৫ ঘণ্টা, ৬ মিনিট আগে
৭ ঘণ্টা, ৫৮ মিনিট আগে
৮ ঘণ্টা, ১ মিনিট আগে
৮ ঘণ্টা, ৪ মিনিট আগে
৮ ঘণ্টা, ৬ মিনিট আগে