তিন বিষয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন মাহফুজ আলম

যুগান্তর প্রকাশিত: ২৯ মে ২০২৬, ২২:০৫

রবুবিয়ত, দায়-দরদের সমাজ ও সামাজিক গণতন্ত্র- এ তিন বিষয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কথা জানিয়েছেন সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম। 


শুক্রবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, আমাদের রাজনৈতিক প্রস্তাবনার তিনটি স্তম্ভ হল- রবুবিয়ত, দায়-দরদের সমাজ ও সামাজিক গণতন্ত্র । রবুবিয়ত হল আত্মা, দায়-দরদ হল চিন্তা আর সামাজিক গণতন্ত্র হল দেহ। সামাজিক গণতন্ত্র হবে বাংলাদেশের অভিজ্ঞতানির্ভর। এ তিন স্তম্ভ নিশ্চিত করবে সাম্য ও সামাজিক ন্যায়বিচার। কেবল রাষ্ট্রে না, ব্যক্তি ও সমাজে। 


বিষয়গুলোর ব্যাখ্যা করে মাহফুজ আলম বলেন, রবুবিয়ত ব্যক্তিকে নিজ ও অপরাপর জীবের জন্য যত্নবান করে তোলা তথা সকল জীবের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষা এবং  Eco-democracy প্রতিষ্ঠা তথা প্রাণ, প্রকৃতি, পানির উৎস, নদী, বন, বন্দর, বঙ্গোপসাগর রক্ষার জন্য প্রস্তুত করে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও