খুব অল্প সময়েই তৈরি হবে যে স্টেক
প্রথম আলো
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১৪:৩৪
বেসিল পেস্ট টি-বোন স্টেকের রেসিপি দিয়েছেন ইন্টারন্যাশনাল কালিনারি ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী তানিয়া শারমিন।
উপকরণ:
- টি–বোন স্টেক ৩৫০ গ্রামের পিস
- ফ্রেশ বেসিলপাতা ১ মুঠো
- কাজুবাদাম ২ টেবিল চামচ
- পারমিজান চিজ অথবা দেশি পনির ২ টেবিল চামচ
- অলিভ অয়েল ৩ টেবিল চামচ
- রসুন ২ কোয়া
- গোলমরিচগুঁড়া আধা চা–চামচ
- লবণ স্বাদমতো।
প্রণালি:
- পেস্ট বানাতে বেসিল, কাজু, রসুন, চিজ ও অলিভ অয়েল একসঙ্গে ব্লেন্ড করে নিন।
- তারপর এক চিমটি লবণ মেশান।
- টি–বোন স্টেকে লবণ ও গোলমরিচগুঁড়া মেশান।
- ভালোভাবে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করুন।
- গ্রিলারে (না থাকলে ননস্টিক ফ্রাই প্যান) গরম করে স্টেক দিন।
- প্রতি পাশ ৪ থেকে ৫ মিনিট মাঝারি আঁচে ভাজুন।
- হাড়ের কারণে সময় একটু বেশি লাগবে। এটা মিডিয়াম হবে।
- স্টেক নামিয়ে ৭ মিনিট রেস্টে রাখুন। এতে জুস ভেতরে সেট হবে।
- ম্যাশড পটেটো ও বেসিল পেস্ট সসের সঙ্গে পরিবেশন করুন।