সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ১টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, দেশের ১০টি স্টেশনের মধ্যে শুধু সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ২ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের উত্তরে ভারতের অভ্যন্তরে। যা শুধু সিলেট অঞ্চলের লোকজন টের পেয়েছেন। দেশের ১০টি স্টেশনের অন্য কোথাও ভূমিকম্পের তথ্য পাওয়া যায়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.