গ্রেপ্তার ও নজরদারি: অস্বস্তি-আতঙ্ক-অনিশ্চয়তায় পুলিশ

ডেইলি স্টার প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১৫:২৮

সম্প্রতি চার কর্মকর্তাকে গ্রেপ্তার ও বাহিনীর ভেতরে নজরদারি জোরদার করায় পুলিশ সদস্যদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। অনেকের মধ্যেই এখন গ্রেপ্তারের আশঙ্কা কাজ করছে।


জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও পুলিশ বাহিনী এখনো পুরোপুরি মনোবল ফিরে না পাওয়া এবং জেলা পুলিশের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের মধ্যে মাঠপর্যায়ের নেতৃত্বে পরিবর্তন আনছে কর্তৃপক্ষ।


এদিকে, গত সপ্তাহে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জের দুটি থানা এখনো স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি। টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে বাসিন্দারা এখন পুলিশের সেবার বাইরে আছেন।


পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, কয়েকজন কর্মকর্তা কিছু সংবেদনশীল তথ্য ফাঁস করছেন এবং দেশজুড়ে সাম্প্রতিক নাশকতার ঘটনায় তাদের যোগসূত্র রয়েছে—এমন অভিযোগ ওঠার পর অভ্যন্তরীণ নজরদারি জোরদার করা হয়েছে।


সূত্রগুলো জানায়, এসব ঘটনা তদন্ত করার সময় বিদেশে অবস্থানরত কয়েকজন পুলিশ সদস্যের নাম আসে, যাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদেরও যোগাযোগ রয়েছে।


অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করায় কর্মরত পুলিশ সদস্যদের ফোন করে হুমকি দিচ্ছেন পলাতক কর্মকর্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও