You have reached your daily news limit

Please log in to continue


খুলনা নগরে সন্ত্রাসী-আতঙ্কে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

খুলনার ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা। চাঁদার জন্য খুন, অস্ত্রবাজির একের পর এক ঘটনায় উদ্বিগ্ন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ব্যবসায়ীরা খুলনা থেকে ব্যবসা-বাণিজ্য অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। ইতিমধ্যে অনেকে খুলনা থেকে ব্যবসা গুটিয়ে পার্শ্ববর্তী যশোরের নওয়াপাড়াসহ বিভিন্ন স্থানে সরিয়েও নিয়েছেন।

খুলনা নগরীতে প্রায় প্রতিদিনই ঘটেছে গুলির ঘটনা। সর্বশেষ গত মঙ্গলবার মহানগরীর ৭টি স্থানে গুলি চালায় দুর্বৃত্তরা। এদিন ঘটে হামলার ঘটনাও। এসব হামলায় একজন নিহত হয়েছেন। এর এক দিন পর, অর্থাৎ গত বুধবার ৬ লাখ টাকা চাঁদার দাবিতে সিএএস আভা সেন্টারের জেনারেল ম্যানেজার মিলটন বারিকদারের বাড়িতে ফাঁকা গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনি মামলা করেননি বলে জানান খুলনা থানার ওসি লোকমান হোসেন।

এদিকে চাঁদা দিতে না চাওয়ায় নগরের সোনাডাঙ্গা এলাকায় ‘পালংকি রেস্তোরাঁ’ বন্ধ রাখা হয়েছিল। তবে পুলিশের উপস্থিতিতে গত মঙ্গলবার রেস্তোরাঁটি খোলা হয়। তবে সেই দিনই সেখানে গুলি চালানো হয়। এরপর গতকাল বৃহস্পতিবার রেস্তোরাঁটি আবার চালু করা হয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে। তবে এর মালিক আশিকুর রহমান আতঙ্কে রয়েছেন। গুলির ঘটনায় তিনি ভয়ে মামলা করেননি। পরে পুলিশ বাদী হয়ে বুধবার মামলা করেছে। সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত কয়েক মাস ধরে মাদক কারবারি, চাঁদাবাজ সন্ত্রাসীদের গুলি ও হামলায় নগর ও জেলায় ৭৯ জন নিহত হয়েছেন। এর পাশাপাশি চাঁদার দাবিতে নগরীর তিনটি ডায়াগনস্টিক সেন্টার, দুটি রেস্তোরাঁ ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসীদের হুমকিতে দুটি ফার্মেসি বন্ধ করতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন