ডিসেম্বরে শেখ হাসিনা না এলেও শীত নিশ্চিতভাবে আসবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, কেবল হ্যান্ডকাফ পরানো অবস্থায় বা কঠোর নজরদারিতে রেখেই অপরাধী হিসেবে তার আসা সম্ভব।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি এর আগেও সিলেটে বলেছি, শেখ হাসিনা ডিসেম্বরে আসবে না। কেউই ডিসেম্বরে আসবে না। কেবল শীত আসবে। এ সময় তিনি আরও জানান, যদি তার ফেরা হয়, তা হবে শুধু ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী।
তিনি বলেন, হাসিনাকে বাংলাদেশের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিতে হবে। হয় হ্যান্ডকাফ পরিয়ে বা কঠোর নজরদারিতে। কেবল এভাবেই তার ফেরা সম্ভব।