You have reached your daily news limit

Please log in to continue


টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫ হাজার জনকে। এ ছাড়া মামলার এজাহারে ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে।

গত সোমবার (২৩ নভেম্বর) খুলনা থানায় উপস্থিত হয়ে বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু)সহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৫ হাজার জনকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন