কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, পদ্ধতি সংস্কারের উদ্যোগ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:০৮

কৃষি গুচ্ছের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।


আজ রোববার ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেন তিনি।


সভায় জানানো হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। সভায় ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের পাশাপাশি সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা, শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা যাচাই এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর গুরুত্ব নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও