গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৫ প্লাটুন আনসার এবং ৮ প্লাটুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য রয়েছেন।


আজ রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ প্রতিবেদন লেখার সময়ে গাজীপুর শিল্পাঞ্চলের কোথাও শ্রমিক বিক্ষোভ কিংবা সড়ক-মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে আজও গাজীপুরের ছয়টি শিল্পকারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।


আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও