নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে কলস-বালতি নিয়ে বিক্ষোভ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডে দেউলি চৌরাপাড়া ও সোমবাড়িয়া বাজার এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং বন্ধ থাকা সরকারি পানির পাম্প চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।
রোববার (১৫ নভেম্বর) সকালে ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেলসহ এলাকার ভুক্তভোগী বাসিন্দারা।
তারা বলেন, দীর্ঘদিন ধরে পানির সংকটে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বন্ধ থাকা সরকারি পাম্প চালু না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিক্ষোভ কর্মসূচি
- বিশুদ্ধ পানি