কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার ভোরে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৯ বছর বয়সি শুভ্রের বাবার নাম মনির হোসেন, মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।
বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেইট এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ বলছে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অগ্নিকাণ্ডে নিহত